শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
| ১৬ শ্রাবণ ১৪৩৩
দীর্ঘ ২৪ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ২০২৭ সালের এই বিশ্বকাপের আয়োজক হিসেবে তাদের সঙ্গে থাকছে নামিবিয়া। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য ১২টি আয়োজক শহর চূড়ান্ত করেছে আইসিসি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতির ছক কষছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসতে যাওয়া এই আসর ঘিরে ব্যস্ততা বাড়ছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে। ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে র্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে মূল পর্বে,আর বাকিদের পাড়ি দিতে হবে বাছাইপর্বের কঠিন পথ।
টানা তিনটি বিশ্বকাপের আসরে সরাসরি জায়গা করে নেওয়া দল বাংলাদেশ এখন র্যাংকিংয়ের চাপে রয়েছে। দীর্ঘদিন ৭ নম্বরে থাকা বাংলাদেশের ওয়ানডে র্যাংকিংয়ে নেমে এসেছে ১০ নম্বরে। ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মায়াজাল।