‘আমাদের ডাকে আর ফিরলেন না বাবা’
‘বাবার জন্য গত এক সপ্তাহ আমরা অপেক্ষা করেছি। আল্লাহকে ডেকেছি। কিন্তু জ্ঞান ফিরল না তার। আমাদের ডাকে সাড়া দিলেন না। অজ্ঞান অবস্থায় আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা কী করব? কেন মানুষটিকে এভাবে মরতে হলো। আমরা এর বিচার চাই’- কথাগুলো বলছিলেন অটোরিকশাচালক আইয়ুব আলীর ১৯ বছর বয়সী ছেলে মোহাম্মদ শাহেদ।