আওয়ামী লীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
পিরোজপুরের ইন্দুরকানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে হামলার বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছে ইন্দুরকানী থানার ওসি মো: শামীম হাওলাদার। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নে বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।