‘ড্রোন-অস্ত্র নিয়ে গুপ্ত হামলার চেষ্টা’, গ্রেপ্তার আকসার ৪ সদস্য
ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ এপ্রিল) ডিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।