আগাম বন্যায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই
শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে বোরো ধান কাটার ভরা মৌসুমে হানা দিয়েছে আগাম বন্যা ও প্রতিকূল আবহাওয়া। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে আত্রাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় চলনবিলের সিংড়ার হাজার হাজার কৃষকের ‘সোনার ফসল’ এখন হুমকির সম্মুখীন।