আজানের বাণী উচ্চারণ করতে করতে মারা গেলেন মুয়াজ্জিন!
মসজিদের মাইকে আজানের বাণী শোনা যাচ্ছিল। আল্লাহর ঘরে দাঁড়িয়ে মানুষকে নামাজের আহ্বান জানাচ্ছিলেন তিনি। কণ্ঠে ভেসে আসছিল তাওহিদের বাণী, মুখে ছিল আল্লাহর একত্ববাদের সাক্ষ্য। কিন্তু সেই পবিত্র আহ্বান শেষ করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক মুয়াজ্জিন।