বিসিবির ৬ মাসের দুর্নীতি পাপনের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে: বোর্ড পরিচালক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন বোর্ডের পরিচালক আদনান রহমান দীপন। এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বোর্ডের ছয় মাসের সময়কালে সংঘটিত দুর্নীতি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ১৫ বছরের আমলকেও ছাড়িয়ে গেছে। দীপন মূলত গত বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত সময়কালকে উল্লেখ করেছেন।