আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে
বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিলের মধ্যে আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।