জয়পুরহাটের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী। তবে এই অর্জন শুধু একটি সম্মাননা নয়, বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পিত শিক্ষা নেতৃত্ব, উদ্ভাবনী পাঠদান ও ডিজিটাল শিক্ষার বাস্তব প্রয়োগ।