‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না’
‘বিএনপির লোক আপনি থানায় নিতে পারবেন না। তারেক রহমানের সিদ্ধান্ত মানছি, অন্য কিছু না। আমরা গণঅধিকার করি না, বিএনপি করি। দুই আসামিকেই নিতে হবে।’— ওয়ারেন্টভুক্ত ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে এমন কথা বলছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও তার অনুসারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।