‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মধ্যি’
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অঞ্জনগাছী গ্রামে রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে এলাকাবাসী বাধা দিলে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল মান্নান এলাকাবাসীকে হুমকি দিয়ে বলেছেন, ‘সেই গরমের যুগ নাই। কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মধ্যি। আমার ড্রাইভারকে মারতি যাবা আর আমি বসে তামুক খাবো।’