পুলিশের সঙ্গে সংঘর্ষ, জাবের-আম্মারসহ আহত ২৩
শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের প্রতিহত করতে লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।