কেমিক্যাল মেশানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।