হিলি স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। তবে চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।