পাহাড়ের গাছে শোভা পাচ্ছে আমের মুকুল
বান্দরবানে পাহাড়ে গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের আমের মুকুল। বাতাসে মুকুলের গন্ধ ছড়াচ্ছে দূর দূরান্তে। মুকুলের গন্ধে বিমোহিত হচ্ছে মানুষজনও। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। গাছে গাছে ফোটা আমের মুকুল সৌন্দর্য ছড়াচ্ছে ভ্রমণকারীদেরও। পোকা দমনে কীটনাশক ছিটানো এবং বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে চাষীরাও।