লাখো মানুষের আজও মেলেনি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই
আজ ভয়াল ২০ মে। প্রলয়ঙ্কারী সুপার সাইক্লোন আম্পানের আজ ছয় বছর পূর্ণ হলো। ২০২০ সালের এই দিনে সাতক্ষীরার উপকূলে আঘাত হানা এই ঝড়ের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরার প্রান্তিক জনপদ। সরকারি-বেসরকারি কিছু উদ্যোগ নেওয়া হলেও, পুনর্বাসন প্রক্রিয়া থমকে থাকায় উপকূলের মানুষ এখনো চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। দীর্ঘ ছয় বছরেও ভাঙা বাঁধ আর নোনা জলের কান্না থামেনি উপকূলের কয়েক লাখ মানুষের।