ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল
সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো রাস তানুরা তেল শোধনাগারে সাম্প্রতিক হামলা ছিল একটি ইসরায়েলি ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। ইরানের সামরিক সূত্র তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো।