ক্রীড়ার অস্কারে ইতিহাস গড়ল আলকারাজ ও পিএসজি
মাদ্রিদের জমকালো আয়োজনে অনুষ্ঠিত লরিয়াস বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান এবারও ক্রীড়াজগতের তারকাদের মিলনমেলায় পরিণত হয়। তবে পুরো আসরজুড়ে সবচেয়ে বেশি আলো কেড়েছে টেনিসের আধিপত্য, যেখানে বড় দুই পুরস্কারই গেছে এই ডিসিপ্লিনের দখলে।