ফিফার পুরোনো দুর্নীতিতে নতুন মোড়, এবার মুখ খুললেন দুই আর্জেন্টাইন
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্ক যেন থামছেই না। এর মধ্যেই ফিফার দুর্নীতি নিয়ে সামনে এসেছে নতুন অভিযোগ। এবার আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং কর্মকর্তা স্বীকার করেছেন, বিভিন্ন খেলার সম্প্রচারস্বত্ব নিশ্চিত করতে তারা ফিফার কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুস দিয়েছিলেন।