ক্রিকেট-বলিউডে নতুন প্রেমের গুঞ্জন
ক্রিকেট আর বলিউড, দুই জগতের এই পুরোনো যোগসূত্রে আবারও যুক্ত হলো নতুন এক নাম। এক সময় মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে বর্তমানের বিরাট কোহলি; তারকাদের প্রেমের গল্প নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় উঠে এসেছেন তরুণ পেসার আর্শদীপ সিং ও মডেল-অভিনেত্রী সামরিন কৌর।