হ্যাটট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স, রোনালদোর গোলের রাতে আল নাসরের দাপুটে জয়
সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। আল তাউওনের মাঠে ৫–০ গোলে জয় পেয়েছে দলটি। হ্যাটট্রিক করেছেন নতুন তারকা হোয়াও ফেলিক্স, গোল করেছেন রোনালদো ও কিংসলে কোমান।