যেভাবে আলু-ভাত খেলেও রক্তে শর্করা বড় লাফে দেবে না
শরীরে ডায়াবেটিস দানা বাঁধলে খাওয়া-দাওয়ায় নানা রকম বিধি-নিষেধ মানতে হয়। শুধু ডায়াবেটিক নয়, প্রি-ডায়াবেটিক রোগীদের জন্যেও খাওয়ার পর রক্তে আকস্মিক শর্করা বেড়ে যাওয়া ঝুঁকির ইঙ্গিত। সাধারণত, চিনি, কার্বোহাইড্রেট (বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট) জাতীয় খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। যাদের শরীরে ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ করে, তাদের ক্ষেত্রে বিষয়টি নিয়ন্ত্রণে থাকলেও বিপদ বাড়তে পারে ডায়াবেটিক রোগীদের। ওষুধ খাওয়ার পরও বেড়ে যেতে পারে সুগার।