ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেওয়া হবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।