ধর্মনিরপেক্ষতা নয়, সবার সমান অধিকার চায় বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেছেন, ধর্মনিরপেক্ষতা নয়, সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমান অধিকার চায় তাদের দল। তিনি বলেন, দেশে সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো। বুধবার (৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।