অনলাইন ক্লাস চালু হলে বৈষম্যের আশঙ্কা মহিলা জামায়াতের
স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তবতা বিবেচনা না করে হঠাৎ অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক।