আশ্রয়ণের ঘর এখন মাদক কারবারি ও সেবনের আঁখড়া
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প এখন নানা অব্যবস্থাপনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। কাগজে- কলমে প্রকৃত অসহায়দের নামে বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে অধিকাংশ ঘরই ভাড়াটে, জবর দখলকারী ও মাদক কারবারিদের দখলে চলে গেছে। ফলে, সরকারের মহৎ উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।