স্বামীর কবরের পাশে দুই সন্তান নিয়ে আশ্রয়হীন সোনিয়া
স্বামীর কবরের পাশেই দুই সন্তানকে নিয়ে আশ্রয়ের খোঁজ করছেন সোনিয়া বেগম। একটু মাথা গোঁজার ঠাঁই আর সামান্য মানবিক সহায়তার আশায় দিন কাটছে তার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্য স্থানীয়দের মধ্যে গভীর সহানুভূতি ও আলোচনার জন্ম দিয়েছে।