পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই
গাজীপুরের শ্রীপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় টাঙ্গাইল সদর এবং শ্রীপুর থানা-পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, আহত ছয় পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।