চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। সৈয়দ আশরাফ আলী ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মৃত সৈয়দ বাবর আলীর ছেলে। তিনি গত তিন মাস ধরে কারাভোগ করছিলেন।