আয়াত হত্যা মামলার রায় ১৭ জুন
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত। আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। সাড়ে তিন বছর আগে খুন হয় শিশু আয়াত। তাকে শ্বাসরোধ করে খুনের পর মরদেহ ছয় টুকরা করে সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়।