বাকেরগঞ্জের ১১ ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হয়েছে। এসব ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের প্রস্তাব জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।