টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল নেপাল
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল নেপাল। বিশ্বের প্রথম দেশ হিসাবে দুইবার ৩০০ বা তার বেশি রান করল নেপাল। চীনের বিরুদ্ধে ২ উইকেটে ৩১৩ রান করে নজির গড়েছে মাউন্ট এভারেস্টের দেশ। এই নিয়ে পাঁচবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের ইনিংস হলো।