নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।