ইরাকে ঘাঁটি থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে ইতালি
ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে সব সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। ওই ঘাঁটিতে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।