খামেনিকে দাফন ১৮ জুলাই
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক দফা রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে আগামী ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।