বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি ইরানের
আটকে পড়া বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এ কথা জানান।