মেয়র পদে লড়তে ইস্তফা দিলেন পৌরসভার স্টোর কিপার
আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার স্টোর কিপার মো.জসিম উদ্দিন। মঙ্গলবার (৭ এপ্রিল) খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা.তাসমিন জাহানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।