সৌদি আরবের সঙ্গে মিল রেখে পত্নীতলায় ঈদ উদযাপিত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।