১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ না দিলে তুরস্কের দূতাবাস বন্ধ করবেন উগান্ডার সেনাপ্রধান
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির ছেলে মুহুজি কাইনেরুগাবা। তার দাবি, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার অবদান যথাযথ স্বীকৃতি পায়নি এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।