আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা, মনোনয়ন দাখিলে বাধার অভিযোগ
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র ক্রয় ও দাখিলে বাধা, লাঞ্ছনা ও মারধরের অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কিছু আইনজীবী ও বহিরাগতদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন অন্যান্য রাজনৈতিক দলপন্থী প্রার্থীরা।