আট মাসের শিশু লঞ্চে রেখে উধাও ‘বাবা’
পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে প্রায় ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি, যিনি নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চটি স্থানীয় ধুলিয়া ধুলিয়া ঘাটে নোঙ্গর করলে এ ঘটনা ঘটে।