পুলিশে ৪০০০ এসআই পদ সৃষ্টিতে মন্ত্রণালয়ে বৈঠক আজ
সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।