বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ার মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।