বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটে পরিবর্তন
পোস্টাল ব্যালটের মাঝ বরাবর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ছাপা হওয়ায় তা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। এরই পরিপেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নকশা অনুযায়ী, দেশের অভ্যন্তরে ব্যবহার করা পোস্টাল ব্যালটে এখন থেকে আর সব প্রতীক থাকবে না; বরং শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক উল্লেখ থাকবে।