এএসপি পরিচয়ে রাজমিস্ত্রির প্রেম!
বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে মোস্তাফিজুর রহমান (৩০) এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।