জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল আইডি হ্যাক হওয়ার অভিযোগ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেখা যায় অপ্রত্যাশিত একটি পোস্ট। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।