মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১৯ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।