অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এই কর্মসূচির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা এই ধর্মঘট শুরু করেন।