‘আমার ছেলেকে এনে দে তোরা’
ঈদের সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ পড়েন এমদাদুল ইসলাম। তাদের বাড়িতে পশু কোরবানি হয়নি। তাই বিকেলে বড় বোনের শ্বশুরবাড়িতে যান কোরবানির মাংস আনতে। সেখানে কিছুটা সময় কাটান। স্বজনদের সঙ্গে গল্প করেন। সন্ধ্যার পর মাংস নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। কেউ জানতেন না, সেটিই হবে স্বজনদের সঙ্গে তার শেষ দেখা।