এসওয়াতিনিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক
আফ্রিকা ও ইউরোপের সম্পর্ককে নতুনভাবে সাজানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার ছোট রাজতান্ত্রিক দেশ এসওয়াতিনিতে শুরু হয়েছে ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। প্রথমবারের মতো আফ্রিকা-ইইউ পার্লামেন্টারি অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশন বসেছে ইউরোপের বাইরে, আফ্রিকার মাটিতে। বিশ্লেষকদের মতে, শুধু স্থান নির্বাচনই নয়, এই আয়োজনের মধ্য দিয়ে বদলে যাচ্ছে আফ্রিকা ও ইউরোপের কূটনৈতিক সম্পর্কের ভাষা ও বাস্তবতা।